শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করলেন এমপি

এইচ এম মিলন: [২] মাদারীপুর জেলা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে কালকিনি উপজেলা হেডকোয়ার্টার থেকে খাসেরহাট জিসি সড়ক ভায়া সমিতিরহাট বাজার পর্যন্ত ১২৫০৫ মিটার, খোয়াজপুর টেকেরহাট আরএন্ডএইচ হতে খাসেহাট জিসি সড়ক ভায়া লক্ষিপুর ইউপি অফিস এবং সূর্যমনিহাট সড়কের চেইনিজ ৯০৭-১৬৫০০ মিটার ও উপজেলার খাসেরহাট জিসি হতে শরিয়তপুর আরএন্ডএইচ ২১০০ মিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধন করা হয়েছে।

[৩] শুক্রবার সকালে স্থানীয় এমপি আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম।

[৪] এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা, পৌরসভা তাঁতীলীগের সভাপতি মো. জামাল হোসেন, মো. ফিরোজ বেপারী, সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিম, গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ও সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়