শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরে ম্যারাডোনাকে বিশেষ শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা

রাহুল রাজ:[২] আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাদোনার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে বন্ধবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ শেষে এক মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

[৩]যখন ফুটবল খেলা ছেড়ে দেন তখন বর্তমান বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়ের জন্মই হয়নি। অনেকে হয়তোবা তখন নিতান্ত শিশু। কিন্তু ম্যারাডোনা শুধু এক প্রজন্মের নন। প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা তিনি।

[৪]আর এ কারণেই ক্রিকেট মাঠে কয়েক প্রজন্মের উপস্থিতিতে এদিন নীরবতা পালন করা হয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বৃহস্পতিবার দুটি ম্যাচ ছিল বন্ধবন্ধু টি-টোয়েন্টি কাপে। প্রথম ম্যাচে লড়াই করে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো খুলনা। এ চার দলের খেলোয়াড়ের উপস্থিতিতে দুই ম্যাচে মাঝে শোক প্রকাশ করেন এক সারিতে দাঁড়িয়ে ম্যারাডোনাকে স্মরণ করেন তারা।

[৫]শুধু খেলোয়াড় ও কর্মকর্তাই নয়, পেছনের আরও একটি সারিতে দাঁড়িয়ে সম্মান জানান বিসিবির গ্রাউন্ডসম্যানরাও। প্রেসিডেন্টস বক্সে ছিলেন বিসিবি কর্তারাও। তবে নীরবতা পালনের আগে বিসিবির জায়ান্ট স্ক্রিনে ম্যারাডোনার একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। তার এক সময় স্ক্রিনে ভেসে ওঠে, ‘ইউ উইল বি রিমেমবারড। লিজেন্ড নেভার ডাই।’

[৬]আগের দিন শোক প্রকাশ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও বলেছিলেন এমনটাই, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তী হয়ে উঠেন। দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন।’

[৭]উল্লেখ্য, ক্রীড়াবিশ্বকে কাঁদিয়ে আগের দিন রাতে হঠাৎই জানা যায় কিংবদন্তি ম্যারাডোনা আর নেই। তিগ্রেতে নিজ বাসায় হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নেওয়ার পর আর জ্ঞান ফেরেনি। এরপর মাশরাফি বিন মুর্তজা, সাকিব হতে শুরু করে দেশের সব ক্রিকেটারই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শোক প্রকাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়