শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় ৯ কোটি টাকা সমমূল্যের সাপের বিষ উদ্ধার, পাচার চক্রের মূল হােতাসহ আটক ২

সুজন কৈরী : [২] গাজীপু‌রের কালিয়াকৈর এলাকায় অভিযান চালি‌য়ে সাপের বিষ ক্রয়-বিক্রয় ও পাচারকারীর চক্রের মূল হােতাসহ দুজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লি‌শের অপরাধ তদন্ত বিভাগ (সিআই‌ডি)। আটকরা হ‌লেন- চ‌ক্রের মূল‌হোতা মাে. মামুন তালুকদার (৫১) এবং তার সহ‌যোগী মাে. মামুন (৩৩)।

[৩] ‌সিআই‌ডি জানায়, আটককা‌লে তা‌দের কাছ থে‌কে ২টি বড় লকার, ৬টি কাঁচের সুদৃশ্য কৌটায় সংরক্ষিত সাপের বিষ ও একটি ক্যাটা‌লগ বুক জব্দ করা হ‌য়ে‌ছে।

[৪] বৃহস্পতিবার রাজধানীর মা‌লিবা‌গে সিআই‌ডি কার্যাল‌য়ে আ‌য়োজিত সংবাদ স‌ম্মেল‌নে সংস্থার অ‌তি‌রিক্ত ডিআই‌জি শেখ রেজাউল হায়দার ব‌লেন, চলতি বছরের ১৭ সে‌প্টেম্বর গাজীপু‌রের বাসন এলাকা থে‌কে সাপের বিষ ক্রয়-বিক্রয় ও পাচারকারী একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় দা‌য়ের হওয়া মামলার তদন্তকালে এমন পাচারকারী আরও কয়েকটি বড় ধরণের চক্র সক্রিয় রয়েছে ব‌লে জানা যায়। এরই প্রে‌ক্ষি‌তে বুধবার অ‌ভিযান চা‌লি‌য়ে এ চ‌ক্রের দুজন‌কে আটক করা হয়। তা‌দের বিরু‌দ্ধে সং‌শ্লিষ্ট থানায় মামলা দা‌য়ে‌রের প্রক্রিয়া চল‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়