শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: [২] মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড পাড়ায় মাদক পাচার বিরোধী ট্রাসফোর্সের অভিযানে মাদকব্যবসায়ীর কারাদণ্ড ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাইজুল নামের এক ব্যক্তিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

[৩] বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে মাদক পাচার বিরোধী টাস্কফোর্সের অভিযান শুরু করা হয়।

[৪] গোপন সূত্রে ভিত্তিতে এ সময় বাসষ্ট্যান্ড পাড়ায় ইশার উদ্দিনের ছেলে তাইজুলের বাড়ি অভিযান চালিয়ে সেখান থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করে গ্রেপ্তার করা হয় তাইজুলকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর (১) এর গ ধারা লংঘন। ৩৬ এর ১ ১৬ নং সারনিক লঙ্ঘনের অপরাধে তাইজুলকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ১শ টাকা জরিমানা করা হয়।

[৫] এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক শাহ জালাল খান, মেহেরপুর পুলিশের এসআই মাজেদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়