শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে একইরাতে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

এম, এ কুদ্দুস: [২] দিনাজপুরের বিরলে বিশেষ অভিযান চালিয়ে একইরাতে বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

[৩] থানা সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিবের নেতৃত্বে এস আই ফারুক হোসেন সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একই রাতে সাজাপ্রাপ্ত তিনজনসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করে। সকল আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৪] গ্রেফতারকৃতরা হল, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বিষ্ণপুর গ্রামের আশির উদ্দীনের পুত্র মহসিন আলী, খোজাপুর গ্রামের রমজান আলীর পুত্র ইমরান আলী এবং গোফরাইল গ্রামের ইয়াচিন আলীর পুত্র মমিন।

[৫] এছাড়া গ্রেফতারী পরোয়ানা মুলে ভগবানপুর গ্রামের আসমত আলীর পুত্র শাহিন সেলিম, ধুকুরঝাড়ী গ্রামের মংলা রায়ের পুত্র সন্তোষ, মালঝাড় গ্রামের নিধামু চন্দ্র রায়ের পুত্র গজেন চন্দ্র রায়, কামদেবপুর গ্রামের বুধু মিয়ার পুত্র রানা, মতিয়ার রহমানের পুত্র মনু মিয়া, বনগাঁও মাঝাপাড়া গ্রামের এনামুল ইসলামের পুত্র আনারুল, কাজি পাড়া মতিবুরের পুত্র তসলিম, সিঙ্গইল গ্রামের খতিব উদ্দীনের পুত্র দুলার ওরফে বেলাল হোসেন, বাদরুনিয়ার ফারুক হোসেসন এবং কামদেবপুর হঠাৎপাড়া গ্রামের জাকারিয়ার পুত্র আনারুল ইসলা কে গ্রেফতার করা হয়। বিরল থানার এসআই অশ্বিনী কুমার রায়, এএসআই মাসুদ রানা, রাশেদুল হক, শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোস বিশেষ অভিযান পরিচালনায় অংশ গ্রহন করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়