শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৩

তপু সরকার: [২] বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর এলাকায় শেরপুর-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা মৃত নূর ইসলামের স্ত্রী।

[৩] ওই ঘটনার সিএনজির আরও অন্তত: ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।

[৪] এরা হচ্ছে চান মিয়ার স্ত্রী রানী বেগম (৩৫), মেহের আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ও ছেলে মামুন মিয়া (২৩)। হতাহতরা সবাই নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের বাসিন্দা।

[৫] স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল ১২টার দিকে শেফালী বেগম নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন।

[৬] অন্যদিকে শেরপুর শহর থেকে আরও একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুলতানপুর এলাকায় পৌঁছলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

[৭] এতে দুটি সিএনজিই রাস্তা থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই শেফালী বেগম মারা যায়। পরে স্থানীয় অন্যান্য আহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

[৮] আহতদের মধ্যে রানী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

[৯] এ ব্যাপারে সদর থানার এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়