শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ

ক্যাম্পাস প্রতিনিধি: [২] ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

[৩] গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। তিনি বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন।

[৪] বদলির আদেশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যাপক নেহাল বলেন, ‘বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ও দ্রুততম সময়ে এইচএসসির ফলাফল প্রকাশ একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই দায়িত্ব নেব যাতে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হয়।’

[৫] আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সার্বিক বিষয়ে বিস্তারিত মন্তব্য করবেন বলেও জানান তিনি।

[৬] অধ্যাপক নেহাল আহমেদ ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়