শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৬, সুস্থ ২৩০২

লাইজুল ইসলাম: [২] বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মৃতদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জনে।

[৩] গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৬০০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬৯৬১৫০। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫৪১৪৬ জনে। সুস্থ হয়েছেন ২৩০২ জন। মোট সুস্থ হয়েছেন ৩৬৯১৭৯ জন।

[৪] গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

[৫] বুধবার পর্যন্ত মোট মৃত্যু ৬৪৮৭ জনের। তাদের মধ্যে পুরুষ ৪৯৮২ (৭৬ দশমিক ৮ শতাংশ) ও নারী ১৫০৫ জন (২৩ দশমিক শূন্য ২ শতাংশ)।

[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন রয়েছেন। মৃত ৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, খুলনা দুইজন, রংপুর দুইজন এবং সিলেটে একজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়