শিরোনাম
◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে অনার্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা

হারুন-অর-রশীদ: [২] " আমরা সকলের পাঁশে আছি থাকবো এবং আমাদের প্রত্যয় সাফল্যের ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব আয়োজন করেছে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।

[৩] আগামী ২৮ নভেম্বর (শনিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ব্রাহ্মণ ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে সারাদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও দরিদ্র অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ কার্যক্রম পরিচালনা করবে এই সংগঠনটি ।

[৪] ঐদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করবেন, অর্থোপেডিক্স ও ডায়াবেটিক ফুট কেয়ার বিশেষজ্ঞ ডাঃ অমিত বিশ্বাস, মেডিসিন, ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডাঃ এস. এম. মেহরান আশরাফ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ তুষার হোসাইন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তন্ময় দত্ত, মেডিসিন মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ কমলেশ বাগচি, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আরিফুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ অঙ্কন অংশুমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ উৎপল দে, বাত ব্যাথা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ তায়েফুর রহমানসহ আরো অনেকে।

  • সর্বশেষ