শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ 

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ডিবিসি নিউজ

মঙ্গলবার রাতে যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে দশ থেকে ১৫ জনের ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন ও তার দুই ভাই গোলজার এবং কাঞ্চনের বাড়ি থেকে কয়েক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে।

ডাকাতি শেষে মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় পাহারাদারদের সন্দেহ হয়। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে হামলার চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহতদের একজন কিশোরগঞ্জের কুলিয়ারচর কমলপুর এলাকার সোহেল মিয়া। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আরেকজনের পরিচয় জানা যায়নি। এছাড়া, আহত অবস্থায় আটক করা হয়েছে কুলিয়ারচরের পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা মানিককে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়