শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানা খানকে নিজের মতো করে চলতে দিন: সোফিয়া

বিনোদন ডেস্ক: বলিউড ছেড়ে ধর্মের পথে সানা খান। আল্লাহর নির্দেশেই নতুন পথ অবলম্বন করেছেন, বিয়ে করেছেন মাওলানা আনাস সাঈদকে। সানার বিয়ের পর থেকে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় তার সঙ্গে মডেল অভিনেত্রী সোফিয়া হায়াতের তুলনাও শুরু করে দেন অনেকে।

সোফিয়া হায়াতও এক সময় সন্ন্যাসী হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের হট পোজে ফিরে এসেছেন সোফিয়া। সানার অবস্থাও শেষ পর্যন্ত সোফিয়ার মতো হবে বলে অনেকে মন্তব্য করতে শুরু করেন। যা জবাব এবার বেশ কড়াভাবেই দিলেন সোফিয়া।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খোলেন সোফিয়া। তিনি বলেন, সন্ন্যাসীর বেশ ধারণ করার পর ১৮ মাস ধরে যৌন সম্পর্ক এড়িয়ে চলেছেন। মাদার গাইয়া সোফিয়ার হওয়ার কিছুদিন পর তিনি সন্ন্যাসীর বেশ ছেড়ে দিলেও, তিনি মন থেকে এখনো একই রয়েছেন। ফলে গত ৩ বছর ধরে তিনি কোনও যৌন সম্পর্কে লিপ্ত হননি বলেও জানান বিগ বসের সাবেক প্রতিযোগী।

পোশাক দেখে কখনো মানুষকে বিচার করা উচিত নয়। ধর্মের পথে চলতে গেলে যে সব সময় সন্ন্যাসীর বেশ নিয়ে থাকতে হবে, এমন কোনো বিষয় নেই। কেন তার সঙ্গে সানা খানের তুলনা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সোফিয়া।

পাশাপাশি সানা খানকে নিজের মতো করে চলতে দিন। নিজের মতো করে বাঁচতে দিন। সানার মন যা চায়, তিনি যেন সেই কাজই করেন বলেও মত প্রকাশ করেন সোফিয়া হায়াত। কীভাবে একজন মানুষকে তার পোশাক দেখে কেউ কীভাবে বিচার করতে পারেন বলেও প্রশ্ন তোলেন সোফিয়া হায়াত।

  • সর্বশেষ