শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০১৯-২০ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের পদক প্রদান করলেন সেনাপ্রধান

ইসমাঈল ইমু : [২] সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষ্যে সোমবার ঢাকা সেনানিবাসস্থ ‘সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে’ বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২৩ জন সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পদক প্রদান করেন।

[৩] অনুষ্ঠানের শুরুতেই শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক উল্লেখ করেন, এ পদক প্রদান অন্যান্য সেনাসদস্যদেরকেও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

[৪] গত ২১ নভেম্বর সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশ ও জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করায় ও বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনী প্রধানকেও ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়