শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে গরু ব্যবসায়ী আটক

সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে জহুরুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

[৩] রোববার দিবাগত রাত ২টার সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাঁচারকালিন ভারতীয় দিঘলটারী ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে।

[৪] আটক জহুরুল ইসলাম উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত: নুরুল ইসলাম মেম্বারের পূত্র।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক জহুরুল ইসলামের সঙ্গীরা জানায়, রবিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর নিকট দিয়ে জহুরুল ইসলামসহ ৭/৮জন গরু পাঁচারকারী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত দুইটার সময় ভারত থেকে গরু আনার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পায় এবং তাদেরকে ধাওয়া করে। এসময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে (৫০) আটক করে বিএসএফ।

[৬] কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন বিএসএফ’র হাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেন।

[৭] তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তর থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে নাই। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়