শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ২৪১৯, সুস্থ ২১৮৩

মহসীন কবির : [২] সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২৬১ দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৫৯ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৬৫ হাজার ৩৩১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন। মোট মারা গেছেন ৬৪১৬ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ১৩১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ২১ জন র‌য়ে‌ছেন। ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম চারজন, রাজশাহী দুইজন ও সি‌লেট বিভা‌গে একজন র‌য়ে‌ছেন।

[৬] গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৯৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৯ হাজার ৭৬৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৭ হাজার ২৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৬২ জন।

[৭] উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগি শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়