শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প এখনো অভিবাসনবিরোধী সিদ্ধান্তকে আইনে রুপ দিচ্ছেন, বহিষ্কারের আদেশ থাকলে ওয়ার্ক পারমিট নবায়ন নয়

দেবদুলাল মুন্না:[২] অতীতে বহিষ্কারের আদেশ ছিল, তবে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিসহ অস্থায়ীভাবে যেসব অভিবাসীরা ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে ছিলেন তাদের পারমিট নবায়ন না করার ট্রাম্প প্রশাসন। এতে অনেক অভিবাসীই অবৈধ হয়ে যাবেন এবং দেশ ছাড়তে বাধ্য হতে পারেন। শুধু তাই নয়. বিতর্কিত এইচ ১বি গেস্ট ওয়ার্ক প্রোগ্রামেও ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রোগ্রামের আওতায়, যাদের কাজের অনুমতি ছিল, কিছু ব্যতিক্রম ছাড়া তাও এখন বন্ধ হতে যাচ্ছে। গতকাল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সম্প্রতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। তারা বলছে, ওয়ার্ক পারমিট বাতিল করলে ওই অভিবাসীরা যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে উৎসাহিত হবে। খবর, সিএনএন

[৩] তবে ট্রাম্প প্রশাসনের শেষ সময়ে এ নিয়ে এখনই আতঙ্কিত না হয়ে ওয়াশিংটনে ক্ষমতার পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করার কথা ভাবছেন অনেকে। কারণ, বাইডেন-হ্যারিস প্রশাসন অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের অনেক আদেশই পাল্টে দেবে। ফলে এসব সিদ্ধান্ত চুড়ান্তভাবে কার্যকর হবে না।

[৪] হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, বহিষ্কারের চূড়ান্ত নির্দেশ পাওয়ার পর অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমিয়ে আনতে এবং যুক্তরাষ্ট্রের শ্রমিক-কর্মীদের স্বার্থ রক্ষ করতে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই পদক্ষেপ নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে প্রশাসনের হার্ড লাইনে যাওয়ার আরেক লক্ষণ। যুক্তরাষ্ট্রের কর্মক্ষম জনসংখ্যা সীমিত রাখাও এই নীতিমালার অন্যতম উদ্দেশ্য।

[৫] ইমিগ্রেশন বিভাগের নীতি নির্ধারণ বিষয়ক উপপরিচালক জোসেফ এডলো বলেন, যেসব অভিবাসীকে যথাযথ প্রক্রিয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের কাজের বৈধতা দেওয়া হবে আইনের প্রতি অবজ্ঞার শামিল।

 

  • সর্বশেষ