শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন গণতন্ত্র ও স্বাধীনতার দোহাই দিয়ে যুদ্ধ শুরু করতে পারেন: চীনা রাষ্ট্রবিজ্ঞানী

লিহান লিমা: [২] চীনের শীর্ষ রাষ্ট্রবিজ্ঞানী ঝেং ইয়ংনিয়ান বলেন, ‘নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সম্পর্কের উন্নতি হবে, বেইজিংয়ের এই ঘোর ত্যাগ করা উচিত। বেইজিংয়ের উচিত ওয়াশিংটনের কাছ থেকে কঠোর পদক্ষেপের জন্য তৈরি থাকা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার প্রত্যেক সুযোগ কাজে লাগানো।’ ইয়ন

[৩]চীন সরকারের পরামর্শক ঝেং আরো বলেন, ‘পুরোনো দিনগুলো শেষ হয়েছে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র যে শীতল যুদ্ধে জড়িয়েছে তা রাতারাতি শেষ হবে না। বাইডেন চীনের প্রতি মার্কিন জনগণের অসন্তোষের সুযোগ দিতে পারেন। নির্বাচনী প্রচারণায়ও প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘দস্যু’ বলে মন্তব্য করেছেন বাইডেন।’

[৪] ঝেংয়ের মতে, বাইডেন সম্ভবত দুর্বল প্রেসিডেন্ট হবেন। যদি তিনি অভ্যন্তরীণ ইস্যুগুলো সামলাতে না পারেন তবে তিনি কূটনৈতিকভাবে কিছু করার চেষ্টা করবেন। ট্রাম্প গণতন্ত্র এবং স্বাধীনতার দোহাই দিয়ে বর্হিবিশ্বে হস্তক্ষেপ করতে আগ্রহী ছিলেন না, যুদ্ধেও না। কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট তা করবেন, তিনি যুদ্ধ শুরু করতে পারেন।

  • সর্বশেষ