শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে পণ্য পরিবহনে বড় বাধা নদীর নাব্য সংকট

স্টাফ রিপোর্টার : [২] ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নৌপথে পণ্য পরিবহন শুরুর পর নৌপথের নাব্যতা সংকটের কারণে তা এখন বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এ সংকট নিরসনে দ্রুত ড্রেজিং করা ছাড়া কোনো উপায় দেখছেন না সংশ্লিষ্টরা।

[৩] গত সেপ্টেম্বর মাসে গোমতি নদী দিয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়ায় পণ্যের প্রথম চালান। চলতি মাসের প্রথমে সিলেটের কুশিয়ারা নদী দিয়ে দ্বিতীয় চালান গেছে আসাম রাজ্যের করিমগঞ্জে। এই দুই নৌপথেই নাব্যতা সংকটসহ রয়েছে কম উচ্চতার ব্রিজের সমস্যা। আশুগঞ্জ থেকে করিমগঞ্জের মাঝপথে কার্গো জাহাজ থেকে ট্রলারে করে পণ্য পরিবহণ করা হয়েছে। এ কারণে বাংলাদেশি পণ্যের জাহাজ গ্রহণের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[৪] ৯ মাস আগে ভারতের আসামের ধুবরি ও কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হলেও এখন নাব্যতা সংকেটে ধুকছে।

[৫] বিআইডাব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম বলেছেন, নাব্যতা সংকটের কারণে দু’দেশের মধ্যে পণ্য পরিবহণে কিছু সমস্যা হলেও আগামীতে তা থাকবে না। দুটি নৌপথে যৌথ উদ্যোগে ড্রেজিং চলছে।

[৬] নৌ পরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ভোলানাথ দে জানান, ত্রিপুরার সঙ্গে নৌ রুটে গোমতী নদী ড্রেজিংয়ের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সেটা খুব দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উঠবে। ধুরবী-চিলমারী রুটে দু’দেশের যৌথ উদ্যোগে ড্রেজিং চলছে। যেখানে নৌকা আটকে যাবে সেখানেই ড্রেজিং করা হবে।সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়