শিরোনাম
◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় রাজশাহীর পবা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

মঈন উদ্দীন : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার পৌনে চারটার দিকে তিনি মারা যান।

[৩] পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে মাথা ব্যাথা নিয়ে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান। এরপর গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সেদিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরের দিনই তিনি মারা গেলেন।

[৪] মুনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম হামিদ সরকার। দুই মাস আগে মুনসুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

  • সর্বশেষ