শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

জাহাঙ্গীর লিটন : [২] চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে রোববার সকালে আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে আদালতের মামলার বিবরণ ও বিভিন্ন থানার মুলতবি পরোয়ানার বিবরণ তুলে ধরা হয়।

[৩] চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, আবাসিক মেডিকেল অফিসার ডা: ইকবাল মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

[৪] বক্তারা বলেন, লক্ষ্মীপুরে ফৌজদারী বিচার কার্য সুষ্ঠভাবে নিষ্পত্তির জন্য তাদের সকলের আইনগত অংশগ্রহণ অব্যাহত থাকবে।

[৫] সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের সাথে জড়িত সকল কর্র্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচার কার্যক্রম গতিশীল করার জন্য মহামান্য হাইকোর্টের বাধ্যবাধকতায় কনফারেন্সের আয়োজন করা হয়। বিচার বিভাগের সাথে অন্যান্য সকল কর্তৃপক্ষের সমন্বিত অংশগ্রহণ ব্যতীত ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নয়।

[৬] অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল দেব। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়