শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ক্ষুদে মেসি রাইয়ান বার্সেলোনার একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেলেন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ ক্লাব ম্যানসিটির পর এবার ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেলেন বাংলাদেশের ক্ষুদে মেসি খ্যাত রাইয়ান আবদুল্লা।

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইয়ানের ভিডিও দেখে যোগাযোগ করেন বার্সেলোনার ভারতের কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেয়ার আমন্ত্রণ জানান তিনি।

[৪] এর আগে, মালয়েশিয়ায় ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টের আমন্ত্রণ পেয়েছিলেন রাইয়ান। প্রশংসা পেয়েছিলেন ইউরোপের বড় ক্লাবগুলোর। মেসিকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করা রাইয়ান আবদুল্লাকে এখন হাতছানি দিচ্ছে বার্সেলোনা একাডেমি।

[৫] বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সাথে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব, কথা বলায় ঠিক ততটাই নীরব রাইয়ান। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়