শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফের দূষিতবায়ুর শহরের শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক : [২]করোনায় লকডাউনের সময় ঢাকার বায়ুর মান ভালো হয়েছিল। এখন ফের অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ঢাকার বায়ু। বিশ্বের সব দেশকে পেছনে ফেলে আজ শনিবার (২১ নভেম্বর) দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

[৩]গত বছর ঢাকার বায়ুমান সূচক আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। তখন পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় প্রতিদিন পানি দেওয়াসহ দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেন আদালত।

[৪]মানুষের স্বাভাবিক সহ্য ক্ষমতা ৫০ একিউআই হলেও ঢাকার বায়ুমান সূচক আজ সকাল থেকে মানুষের স্বাভাবিক সহ্য ক্ষমতার ৬ গুণ ওপরে অবস্থান করছে। বাতাসে অতিরিক্ত ধূলিকণার কারণে দিনভর ঢাকায় ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাই সফটওয়্যার এয়ার ভিজ্যুয়ালের তথ্য মতে, আজ বিকাল ৪টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ৩১৫ একিউআই। ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণা পিএম২.৫ এর উপস্থিতি রয়েছে ২৬৪.৭ ঘনমিটার।

  • সর্বশেষ