শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকৃত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে আমাদের: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে তার স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। আজকে স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে। সেই বিকৃত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে আমাদের।’

[৩] তিনি বলেন, ‘আমি বলতে আমাদেরকে নুইয়ে পড়লে চলবে না। ভবিষ্যত যে স্বপ্ন সেটা আলোচনার মধ্য দিয়ে এগুতে হবে। সেই লক্ষ্যে আমাদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রকশনা, বিভিন্ন ডকুমেন্টেশনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার এই একটা সুযোগ আমাদের অবশ্যই গ্রহন করতে হবে।’

[৪] শনিবার দুপুরে স্বাধীনতার সূর্বনজয়ন্তী উদযাপন কমিটির প্রথম এই ভার্চুয়াল বৈঠক হয়। এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

[৫] কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে কীভাবে স্বাধীনতার রজতজয়ন্তী বছর ব্যাপী করা যায় তার কর্মকৌশল ও প্রস্তাবিত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

[৬] বৈঠকে জাতীয় কমিটির বাইরে একটি স্টিয়ারিং কমিটি এবং অর্থ, সেমিনার-সিম্পুজিয়াম, ব্যবস্থাপনা, দফতর, প্রচার, প্রকাশনা, সাংস্কৃতিক ও মিডিয়া সহ বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়ে নিয়েও আলোচনা হয়। মুক্তিযুদ্ধের সূর্বণজয়ন্তী উপলক্ষে বিষয়ভিত্তিক প্রকাশনা, পোস্টার ও লিফলেট প্রকাশও করবে বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়