শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার কমেডিয়ান ভারতীর ঘর থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক

মুসফিরাহ হাবীব: [২] বলিউডে মাদক যোগ কাণ্ডে একের পর এক তারকার জড়িত থাকার ঘটনা উঠে আসার মধ্যেই শনিবার টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগ। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এদিন তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী ও তার স্বামী দুজনকেই তাদের অফিসে নিয়ে গেছে।

[৩] অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে একের পর এক তারকার মাদকযোগ প্রকাশ্যে আসছে। সেই যোগসূত্র ধরে তদন্ত এগিয়ে নিতে গিয়েই তালিকায় নতুন সংযোজন হল ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবি’র একটি দল। ভারতী সিংয়ের বাড়ি ছাড়াও শহরের আরও তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

[৪] দ্য কপিল শর্মা শো-তে একটি কমেডি রোলে অভিনয়ের পাশাপাশি একটি নাচের রিয়ালিটি শোতেও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন কমেডি ক্যুইন ভারতী ও হর্ষ। কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা যায় ভারতীকে। ভারতীয় টেলিভিশনে ভারতীর মুখ অতিপরিচিত।

[৫] এর আগে, মাদকচক্র যোগে অর্জুন রামপালের নামও জড়িয়েছে। বলিউড অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হানাও দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেস-সহ অর্জুনকেও তলব করেছিল এনসিবি। সেখানে প্রায় সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। মাদকচক্র যোগে গ্রেফতার হয় অর্জুনের বন্ধু পল বার্টেলও।

  • সর্বশেষ