শিরোনাম
◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটারদের মধ্যে সেরা করদাতা মুশফিক

রাহুল রাজ: [২] বাইশ গজে ওরা খেলে লাল সবুজে জন্যে। কেউ কেউ আবার মাঠের দুর্দান্ত পারফর্মন্সে হয়ে উঠেন বিশ্বসেরা। দেশের জন্য দারুণ গৌরব বয়ে আনা ক্রিকেট যোদ্ধাদের অবদান কম নয় দেশের উন্নয়নে, প্রতিবছর সাকিব-তামিম-মাশরাফিদের আয়ের একটা বড় অংশ জমা হয় রাজস্ব খাতে।

[৩] প্রতিবারই সেরা করদাতার পুরস্কার পান বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। আয়ের একটা অংশ সরকারি কোষাগারে জমা করেন টাইগার ক্রিকেটাররা।

[৪] এবছর করোনার জন্য ক্রিকেট মাঠে খেলা হয়েছে খুবই কম, তার মানে ক্রিকেটারদের উপার্জনও কম। আয় রোজগার কম হওয়ায় রাজস্বেও পড়েছে ভাটা। এবছর জাতীয় দলে খেলা ক্রিকেটারদের গড়ে আয় কমেছে ৬০ লাখ টাকা। তারপরও ২০১৯-২০ অর্থবছরে সেরা করদাতাদের মধ্যে উপরের তালিকাতে থাকবেন কয়েকজন টাইগার ক্রিকেটার।

[৫] চলুন একনজরে দেখেনি এই তালিকায় কারা আছেন, আর তারা কত টাকাই বা কর দিচ্ছেন এবছর।
সাকিব আল হাসান : আইসিসি নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে করা আয়ের টাকার উপর কর দিয়েছেন ১৬ লক্ষ টাকা।

তামিম ইকবাল : বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল কর দিয়েছেন সাকিবের প্রায় দিগুন। তামিম শুল্ক দিয়েছেন ৩১ লাখ ২৬ হাজার টাকা।

মুশফিকুর রহিম : টাইগার ক্রিকেটারদের মধ্যে এবার কর দেওয়ার তালিকায় সবার উপরে আছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। তার নামে কর জমা হয়েছে ৩৫ লক্ষ ১৭ হাজার টাকা।

মাহমুদউল্লাহ রিয়াদ : এদিকে মুশফিকের পরেই আছেন ভাইরাভাই টাইগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেট থেকে আয়ের উপর রিয়াদ ট্যাক্স দিয়েছেন ৩২ লক্ষ ৫৪ হাজার টাকা।

মাশরাফি বিন মর্তুজা : ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কর দিয়েছেন ১৪ লক্ষ ১৮ হাজার টাকা।

[৬] এই নিয়ে বিসিবির আয়কর আইনজীবী মোহাম্মদ ফুকু মিয়া জানান, করোনার কারণে এবছর খেলা কমে যাওয়ায় ক্রিকেটারদের আয় অনেক কমে গেছে, তাই তাদের ট্যাক্সও অনেক কমে গেছে অন্য বারের তুলনায়।

তিনি আরো বলেন, লাস্ট তিন বছর সাকিব-তামিম-মাশরাফি সর্বোচ্চ করদাতা ছিলেন, তবে এবার ওদের সাথে মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের এই তালিকাতে চলে আসার সম্ভাবনা আছে।

ক্রিকেটারদের এই কর দেওয়া দেশের সকল মানুষের জন্য হবে অনুপ্রেরণার আর বাংলাদেশ হয়ে উঠবে আরো স্বনির্ভর। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়