শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের মনিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে কৃষকের বাড়ি লুট

রহিদুল খান: [২] খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে যশোরের মণিরামপুরে সুব্রত দাস নামে এক কৃষকের বাড়ি লুট হয়েছে।

[৩] শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রোহিতা দক্ষিণ দাসপাড়ায় এঘটনা ঘটে।

[৪] সুব্রত ওই গ্রামের মৃত শংকর দাসের ছেলে। সুব্রত দাস জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মা ঘরের মেইন গেট ও দরজা খুলে শুয়ে আছেন। তখন নিজে খাবার খেয়ে ঘুমাতে যান। খাবার খাওয়ার পরপরই তার বমি হয়। এরপর ঘুমঘুম ভাব হলে দরজা না লাগিয়ে তিনিও শুয়ে পড়েন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাতটার দিকে তার মা ঘুম থেকে জেগে দেখেন দরজা খোলা, ঘরের সব এলোমেলো। তখন তিনি সুব্রতকে ডেকে তোলেন।

[৫] সুব্রত বলেন, 'দুর্বৃত্তরা সন্ধ্যারাতের কোনো একসময় ভাত-তরকারির সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে। সেই খাবার খেয়ে আমি ও মা গভীরভাবে ঘুমিয়ে পড়ি। তখন তারা ঘরের আলমারি ও ট্রাঙ্ক খুলে ২২ হাজার টাকা, ৩২ ইঞ্চি একটি এলইডি টিভি, শাড়ি-কাপড় ও তিনটি ফোন সেট নিয়ে যায়।

[৬] সুব্রতর মা তৃপ্তিরানী দাস বলেন, 'রাতে খাবার খাওয়ার পর থেকে শরীরটা দুর্বল লাগছিল। তখন শুয়ে পড়লে ঘুম এসে যায়। ছেলে ফেরার বিষয়টি টের পাইনি। সকালে উঠে দেখি ঘরের দরজা, বাক্স আলমারি সব খোলা। ঘরে কিছুই নেই। এখনো আমি ও সুব্রত অসুস্থ।'

[৭] স্থানীয় স্কুলশিক্ষক দেবাশীষ দাস বলেন, 'মণিরামপুরের পশ্চিম এলাকায় একের পর এক চুরি ডাকাতি ঘটেই যাচ্ছে। কোনো প্রতিকার মিলছে না। এসব ঘটনায় আমরা আতঙ্কিত।'

[৮] মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, 'বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়