শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধনী দেশগুলো অতিরিক্ত করোনা ভ্যাকসিন আগাম বুকিং দেয়ায় নাও পেতে পারে অনেক দেশ

আসিফুজ্জামান পৃথিল: [২] গবেষণার মাঝামাঝি পর্যায়েই অনেক দেশ ভ্যাকসিন বুক করা শুরু করে। এখনও কোনও ভ্যাকসিন অনুমোদন হয়নি পশ্চিমা দুনিয়ায়। কিন্তু আগাম ভ্যাকসিন ক্রয় বন্ধ হয়নি। আশ্চর্য্য হরেও সত্য নর্থ ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, এখন পর্যন্ত আগাম বিক্রি হয়ে গেছে ৬৪০ কোটি ডোজ ভ্যাকসিন! আর আরও ৩২০ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের আলোচনা চলছে। বিবিসি

[৩] কোন ভ্যাকসিন কার্যকর হবে তা কেউ জানে না। তাই কোনও ঝুঁকি না নিতে চাওয়া পশ্চিমা দেশগুলো একাধিক কোম্পানির ভ্যাকসিন বুক করছে। যুক্তরাজ্যে ৬ কোটির মতো মানুষ বসবাস করেন। তারা ক্রয় করে ফেলেছে প্রায় ৪০ কোটি ভ্যাকসিন! যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিও একই পথের পথিক। এবিসি

[৪] ফলে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সরবরাহ নিয়ে। কোম্পানিগুলো আগাম অর্থদাতাদের আগে ভ্যাকসিন সরবরাহ করবে। আর যারা আগাম অর্থ দেবার ঝুঁকি নিতে পারেনি, সেসব দেশগুলো চাইলেও শুরুতে পাবে না ভ্যাকসিন। কারণ কোম্পানিগুলোর এই আগাম চাহিদা মেটাতেই সক্ষমতার শেষ সীমানায় পৌঁছাতে হবে। এপি

[৫] সবচেয়ে বড় শঙ্কা হলো প্রচুর ভ্যাকসিন নষ্ট হবে। কারণ নিজেদের চাহিদার কয়েকগুন ভ্যাকসিন থাকবে অনেক দেশের। অনেক দেশের কাছে কিছুই থাকবে না। নিজেদের জনগণকে বাঁচাতে ভ্যাকসিন পেতে হয়তো অনেক দেশ ধনী দেশগুলোর কাছে ধর্ণা দেবে। ফলে ব্যপক পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে।

  • সর্বশেষ