শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুহুল কবির রিজভীর এনজিওপ্লাস্টি সম্পন্ন

শাহানুজ্জামান টিটু: [২] ল্যাব এইড হাসপাতালের অধ্যাপক ডাঃ  সোহরাবুজ্জামান, অধ্যাপক  ডাঃ লুৎফর রহমান, অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ আবদুর জাহেদ, ডাঃ মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে তার এনজিওপ্লাস্ট করা হয়।

[৩]গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তার হার্ট অ্যাটাক হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।

[৪]গত ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই (Myocardial  Perfusion Imaging-MPI) টেস্ট করা হয়েছে। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে। তাই আজ আবারও তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় তার হার্টে রিং পড়ানো হয়।

[৫]রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টের ভায়াবিলিটি (কার্যক্ষমতা) দেখার পর পরবর্তী চিকিৎসা সম্পন্ন করতে আজ আবারও এনজিওগ্রাম করলে হার্টের ব্লক থাকায় একটি রিং পড়ানো হয়।

[৬] রুহল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন স্যার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়