শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সোয়াত উপত্যকায় ১৩০০ বছরের পুরনো বিষ্ণু মন্দির উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: খননকার্যের সময় মন্দিরের পাশেই একটি ওয়াচ টাওয়ার এবং একটি সেনানিবাসেরও সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। পাওয়া গিয়েছে একটা সুবিশাল পানির ট্যাঙ্কও । মনে করা হচ্ছে, মন্দিরে প্রবেশের আগে সেই পানিতে নিজেদের পবিত্র করে নিতে ভক্তরা। এনডিটিভি

পাকিস্তানের সোয়াত উপত্যকা থেকে প্রায় ১৩০০ বছরের পুরনো হিন্দু বিষ্ণু মন্দিরের সন্ধান পাওয়া গেছে। পাকিস্তান এবং ইতালির প্রত্নতাত্ত্বিকদের যৌথ প্রচেষ্টায় এই মন্দিরটির সন্ধান মিলেছে। বারিকোট ঘুন্ডাইয়ে একটি খননকার্য চালানোর সময় গত বৃহস্পতিবার এই মন্দিরটির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা ।

মন্দিরের সন্ধান পাওয়ার পর খাইবার পখতুনখাওয়া ডিপার্টমেন্ট অব আর্কিওলজির প্রত্নতত্ত্ববিদ ফাজেল খালিক বলেছেন মন্দিরটি হিন্দু দেবতা বিষ্ণুর। হিন্দু ধর্মাবলম্বীরা প্রায় ১৩০০ বছর আগে এই সুবিশাল মন্দির বানিয়েছিলেন।

হিন্দু সহিস বা কাবুল সহিস ছিল হিন্দু রাজত্ব। পূর্ব আফগানিস্তানের কাবুল উপত্যকা, গান্ধারা (বর্তমানের পাকিস্তান-আফগানিস্তান) এবং উত্তর-পশ্চিম ভারত জুড়ে এদের রাজত্ব বিস্তৃত ছিল।

খননকার্যের সময় মন্দিরের পাশেই একটি ওয়াচ টাওয়ার এবং একটি সেনানিবাসেরও সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। পাওয়া গিয়েছে একটা সুবিশাল পানির ট্যাঙ্কও । মনে করা হচ্ছে, মন্দিরে প্রবেশের আগে সেই পানিতে নিজেদের পবিত্র করে নিতে ভক্তরা।

ফাজেল খালিক আরও বলেছেন, এই সোয়াত জেলায় আগেও প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওযা গিয়েছে। হিন্দু রাজত্বের প্রমাণ প্রথম এই এলাকা থেকেই পাওয়া গিয়েছিল।

ইটালিয়ান আর্কিওলজিক্যাল মিশনের প্রধান ডঃ লুকা বলেছেন, গান্ধারা সভ্যতার প্রথম নির্দশনও এই সোয়াত জেলা থেকেই পাওয়া গিয়েছিল। এমনকি এই এলাকায় বৌদ্ধ ধর্মেরও বহু নিদর্শন পাওয়া গিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়