শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুনারুঘাটে মাদক নির্মূল কমিটির সভাপতি মাদকসহ বিজিবির হাতে আটক!

আজিজুল ইসলাম: [২] হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের মাদক নির্মূলশক্তি কমিটির সভাপতি সাব্বির আহমেদ (২০) মাদকসহ গ্রেফতার।
[৩] আটককৃত মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউপি'র মাদক নির্মূল শক্তি কমিটির সভাপতি।

[৪] বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর নামক স্থান থেকে তাকে ২কেজি গাঁজা সহ আটক করে বিজিবি। এ সময় তার সাথে থাকা মোটরবাইকটিও আটক করে বিজিবি।

[৫] এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে যুবক, ছেলে মেয়ে ও বিশিষ্টজনেরা বলছেন, মাদক যার নির্মূল করার কথা সেই মাদক সহ আটক হয়, যা আমাদের এলাকাবাসী এবং যুব-সমাজের জন্যে অত্যন্ত দুঃখজনক।

[৬] এ ব্যাপারে, বিজিবির লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী নিশ্চিত করেন। তিনি আরো জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়