শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: [২] বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে প্রতিবেশী চাচা দ্বারা এক বাক প্রতিবন্ধী শিশুকে (১৪) ধর্ষণের অভিযোগ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে সাভার উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাভার উদ্দিন উপজেলার কিচক ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।

[৩] জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে প্রতিবেশী চাচা দ্বারা এক বাক প্রতিবন্ধী শিশুকে (১৪) বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশু শুক্রবার সকালে সাভার উদ্দিনের বাড়িতে যায়। শিশুটির বাবা ও সাভার উদ্দিন দুজনেই দিনমজুর হওয়ায় তাদের মধ্যে সুসম্পর্ক ছিলো।

[৪] ওই সময় সাভার উদ্দিন বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটি বাক প্রতিবন্ধী হওয়ার চিৎকার চেঁচামেচি ও করতে পারেনি। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সব ঘটনাটি জানালে।

[৫] পরে তার অভিভাবক থানায় একটি অভিযোগ করে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাভার উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তাকে ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে ।

[৬] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য আগামীকাল হাসপাতালে পাঠানো হবে। গ্রেফতারকৃত সাভার উদ্দিন এর বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ