শিরোনাম
◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ

মোহাম্মদ সোহেল: [২] আসন্ন শীত মৌসুমে করোনা সংক্রমণের শঙ্কায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে নোয়াখালী জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ শুরু করা হয়েছ।

[৩] বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে জেলার সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও জনবহুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

[৪] বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নে "নো মাস্ক, নো সার্ভিস" স্লোগানে ফারহানা জাহান উপমা করোনা সংক্রমণের শঙ্কায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক না পরায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ জন ব্যক্তিকে ২ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন তিনি।

[৫] এসময় ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সিদ্দিকুর রহমান সাবু, ধর্মপুর ইউনিয়ন পরিষদ সচিব মো.সহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

[৬] করোনা সংক্রমণ রোধে জেলার নয়টি উপজেলায় ৮০ হাজার মানুষের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করে জেলা প্রশাসন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ