শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় কালে মেহেদী হাসান পাপ্পু (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোরে সান্তাহার ঢাকা বোডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] মেহেদী হাসান পাপ্পু সান্তাহার নতুন বাজার হাটখোলার আব্দুল কুদ্দুছের ছেলে। এ ব্যাপারে রাতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোসাইনাবাদ গ্রামের চাঁদ আলির ছেলে ইলেক্টিক ব্যবসায়ী মোকাদ্দেছ মালি বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

[৪] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, মামলার বাদি কুষ্টিয়ার হোসাইনাবাদ গ্রামের ভাংড়ি ব্যবসায়ী মোকাদ্দেছ মালি দীর্ঘদিন যাবত ইলেক্টিক ব্যবসা করে আসছিল। সেই সুবাদে তিনি গত ১৮ নভেম্বর রাত ১০ টায় ট্রেনযোগে সান্তাহার স্টেশনে নেমে ঢাকা বোডিংয়ের একটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবসায়ীক কাজকর্ম করছিল।

[৫] পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোরে আসামি মেহেদী হাসান পাপ্পু নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বোডিং ম্যানেজারকে সাথে নিয়ে বোডার বাদি মোকাদ্দেছের কক্ষে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

[৬] এরপর ২২ নম্বর কক্ষে প্রবেশ করে বোডার ডালিমকে একই কৌশলে ভয়ভীতি প্রদর্শন করতে থাকলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ পরিচয় দানকারি আসামী মেহেদী হাসান পাপ্পুকে টাকাসহ গ্রেফতার করে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়