শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে ব্রীজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন স্বামী

আজহারুল হক: [২] ময়মনসিংহ নগরীর একটি প্রাইভেট হাসপাতালে অসুস্থ স্ত্রীকে রেখে এসে বাংলাদেশ-চীন মৈত্রী সৈতু (শম্ভুগঞ্জ সেতু) থেকে পুরাতন ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পড়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

[৩] নিহতের নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর সুয়াইল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে বলে জানা গেছে।

[৪] শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

[৫] ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নূরুল ইসলাম সকালের দিকে সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

[৬] নিহতের স্ত্রী রহিমার বরাত দিয়ে এসআই সোহেল মিয়া বলেন, চড়পাড়ার নগরীর একটি প্রাইভেট হাসপাতালে গত রাতে অপারেশন হয় রহিমার। সকালে নুরুল ইসলাম স্ত্রী রহিমাকে নাস্তা আনতে যাওয়ার কথা বলে বের হন। পরে আর ফিরে আসেননি। নিহতের আত্মীয়দের খবর দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়