শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনগরে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

স্বপন দেব : [২] শুক্রবার (২০ নভেম্বর) বিকালে আকল বাজার ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

[৩] এ সময় বক্তারা বলেন, গত ১৫ নভেম্বর সোমবার বিকেলে আকল বাজারের বিশিস্ট ব্যবসায়ী গেদন মিয়া নিজেই রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহাজান মিয়া, উপজেলার ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, পাচঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া এবং রাজনগর থানার পুলিশকে ফোন দিয়ে জানান, তার দোকানে এক বান্ডিল টাকা ও একটি পলিথিন দিয়ে মোড়ানো পুতলা কে বা কাহারা রেখে দিয়েছেন।

[৪] এ সংবাদ প্রাপ্ত হয়ে রাজনগর থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তীসহ একদল পুলিশ তার ব্যবসা প্রতিষ্টানে গিয়ে জাল এক হাজার টাকার নোটের মোট ৯০ হাজার টাকা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় পায়। দোকান মালিক গেদন মিয়াকে রাজনগর থানায় নিয়ে আসে। বক্তারা আরো বলেন, ব্যবসায়ী গেদন মিয়া নির্দোষ।

[৫] এ ঘটনাটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। তাকে ফাঁসাতে একটি চক্রের ইন্ধনে এ কান্ড ঘটানো হয়েছে। রাজনগর থানার পুলিশ মূল অপরাধীকে আইনের আওতায় না এনে দোকান মালিককে গ্রেফতার করেছে। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়