শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আল কায়েদা ও আইএস করোনাভাইরাসকে জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে: জাতিসংঘ

সালেহ্ বিপ্লব: [২] ইউএন রিপোর্টে বলা হয়, সংগঠন দুটি প্রচারণা চালাচ্ছে এই বলে, করোনা হচ্ছে পশ্চিমাদের ওপর খোদার গজব। ইয়ন

[৩] আল কায়েদা ও ইসলামিক স্টেটের পক্ষ থেকে এও প্রচার করা হচ্ছে, করোনা এসেছে আল্লাহর সৈনিক হিসেবে। এই সৈনিক অবিশ্বাসী ও ইসলামের শত্রুদের খতম করবে। বিগত বছরগুলোতে যারা মুসলমানদের ক্ষতি করেছে, তাদেরও বিনাশ করবে করোনা নামের এই সৈনিক।

[৪] করোনাভাইরাস নিয়ে মিথ্যা প্রচার ঠেকানোর আহ্বান জানিয়ে প্রকাশিত রিপোর্টে জাতিসংঘ আরও বলেছে, করোনা মহামারী শুরুর পর সামাজিক গণমাধ্যমে সন্ত্রাসবাদী ও উগ্রপন্থীরা মিথ্যা তথ্য দিয়ে হিংসাত্মক কর্মকাণ্ডকে উস্কে দিচ্ছে।

[৫] ইউনাইটেড নেশনস ইন্টাররিজিওন্যাল ক্রাইম এন্ড জাস্টিস রিসার্চ ইন্সটিটিউট (ইউএনআইসিআরআই) বুধবার এ রিপোর্টটি প্রকাশ করে।

[৬] রিপোর্টে আরও বলা হয়, টেররিস্ট গ্রুপগুলো করোনা মহামারীকে নিজেদের সমর্থন বানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এমনকী সরকারের প্রতি মানুষের আস্থা যাতে কমে, এমন কর্মকাণ্ডেও লিপ্ত আল কায়েদা ও আইএস। তারা এতোটাই বেপরোয়া, করোনাকে বায়োলজিক্যাল উয়েপন হিসেবে ব্যবহার করতেও দ্বিধা করছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়