শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয় দিবসের আগেই পদ্মাসেতুর স্প্যান বসানোর কাজ শেষ হবে: ওবায়দুল কাদের

জেরিন আহমেদ: [২] শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিট দ্যা রিপোর্টার্সে যুক্ত হয়ে একথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিবিসি ও সময় টিভি

[৩] এ সময় তিনি বলেন, ইতিমধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজের ৯১ ভাগ শেষ হয়েছে। চল্লিশটি স্প্যানের  মধ্যে ৩৭টি  বসানো হয়ে গেছে।

[৪] এছাড়া কর্ণফুলী টানেলের কাজও ইতিমধ্যে ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী।

[৫] নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যারা কথা বলে তারাই রাতের অন্ধকারে কারফিউ জারি করে ক্ষমতা দখল করেছিল। আর যারা স্বৈরাচারী শাসন কায়েম করে তারাই এখন গণতন্ত্রের কথা বলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

[৬] সম্প্রতি অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'মানুষ উপনির্বাচনকে গুরুত্ব দেয় না বলেই ভোটার উপস্থিতি কম।' ডিবিসি টিভি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়