শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কের মুখে ঢাবির সান্ধ্যকালীন ভর্তি পরীক্ষা বাতিল

ক্যাম্পাস ডেস্ক:  বিতর্কের মুখে অবশেষে বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকোর্সের মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র (এমবিএ) ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার দুপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানামুখী সমালোচনায় এ পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। ইত্তেফাক

ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং আমি ডিন সাহেবকে বলেছি নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।’

এ বিষয়ে জানতে বিজনেস স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে, অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অবশ্য গতকাল বৃহস্পতিবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্য (শিক্ষা)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়