শিরোনাম
◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ◈ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে যা বললেন বিজয় ◈ পুলিশের ৫০ হাজার নিয়োগে তদন্ত, বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে ◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম : প্রধানমন্ত্রী  ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের সঙ্গে নাচলেন হৃদি, পরিচালক বললেন জাস্ট ওয়াও(ভিডিও)

বিনোদন ডেস্ক : অবশেষে জমে উঠলো নাচ। এফডিসিতে জমকালো সেট ফেলে আজ বুধবার (১৮ নভেম্বর) হয়ে গেল ‘নবাব এলএলবি’ সিনেমার পার্টি গানের শুটিং। এ গানে বিশেষ চমক হিসেবে অংশ নিয়েছেন নাচের শিল্পী সেরা নাচিয়ে খ্যাত হৃদি শেখ।

আজ হৃদির সঙ্গে নাচে অংশ নেন সিনেমার নায়ক শাকিব খানও। নাচে গানে দুজনে মাতিয়ে রেখেছেন এফডিসি।

বিষয়টি জানিয়ে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘অনেকে ভুল করছেন এ গানটিকে আইটেম সং বলে। এটি মূলত গল্পের প্রয়োজনেই একটি পার্টি সং। আমি শুরু থেকেই গানটি নিয়ে বেশকিছু পরিকল্পনা করে চমকের কথা ঘোষণা দিয়েছিলাম। অবশেষে হৃদি শেখকে পেয়ে ভালো লাগছে।'

শাকিবের সঙ্গে কেমন নাচলেন হৃদি, এর উত্তরে অনন্য মামুন বলেন, 'জাস্ট ওয়াও। হৃদি দারুণ নাচেন। আমাদের হিরো শাকিব খানের নাচের খ্যাতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুজনে অসাধারণ পারফর্ম করেছেন এ গানে। পর্দায় গানটি দেখে দর্শক মুগ্ধ হবেন।’

রাশিয়ান নাগরিক হৃদি শেখ নাচ শিখেছেন রাশিয়ায়। তিনি চ্যানেল আই আয়োজিত সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। এই প্রথমবার কাজ করলেন বাংলাদেশি সিনেমায়।

‘চিল করবো চিল’ শিরোনামের গানে শাকিবের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাকে। এ গানে হৃদির অন্তর্ভুক্তি শাকিবভক্ত তথা সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, করোনাকালীন বিরতি কাটিয়ে ‘নবাব এলএলবি’ দিয়েই শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। এ সিনেমায় তাকে দেখা যাবে প্রতিবাদী এক উকিলের চরিত্রে। এখানে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়