শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াকে পালাতে সাহায্য! ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলা অক্ষয়ের

বিনোদন ডেস্ক: ​ইউটিউবার রশিদ সিদ্দিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অক্ষয় কুমার। মিথ্যে খবর ছড়িয়ে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগেই রশিদ সিদ্দিকি নামে ওই ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলা দায়ের করেন আক্কি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রশিদ সিদ্দিকি লাগাতার তাঁর ইউটিউব চ্যানেলে মিথ্যে খবর ছড়াতে শুরু করেন বলে অভিযোগ। রশিদ দাবি করেন, সুশান্তর মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে কানাডায় পালিয়ে যেতে সাহায্য করেন অক্ষয় কুমার। রশিদের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো অভিযোগ করেন অক্ষয়। পাশাপাশি রসিদের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলাও দায়ের করেন আক্কি।

প্রসঙ্গত, এম এস ধোনির বায়োপিকে সুশান্তের অভিনয় মেনে নিতে পারেননি অক্ষয়। সেই কারণেই এসএসআরের মৃত্যুর পর অক্ষয় রিয়াকে কানাডায় পালিয়ে যেতে সাহায্য করেন বলে রশিদ মিথ্যে খবর ছড়ান বলে অভিযোগ।

অক্ষয় কুমারের পাশাপাশি শিবসেনাও রশিদ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সুশান্তের মৃত্যুর পর উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরের সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ ওঠে রশিদের বিরুদ্ধে। এরপরই ওই ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শিবসেনা।

  • সর্বশেষ