শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৭ বছর আগে বিসিএসে অংশ নেয়া সুমনার ভাইবা নেয়ার নির্দেশ আপিল বিভাগের

নূর মোহাম্মদ: [২] বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন। সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

[৩] সুমনা সরকারের আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ২০০৩ সালে সুমনা সরকার ২৩তম বিসিএসের (স্বাস্থ্য ক‌্যাডার) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাস করেন। কিন্তু মূল শিক্ষা সনদ দেখাতে না পারায় তার ভাইভা পরীক্ষার কার্ড ইস্যু করা হয়নি। তার মতো আরও ২৯২ জন ভাইভা পরীক্ষার কার্ড পাননি। তাদের মধ্যে ১২ জন রিট করলে হাইকোর্ট তাদের ভাইভা পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। পরে ওই ১২জন নিয়োগ পান।

[৪] ২০০৯ সালে সুমনাও হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি শেষে ২০১৫ সালে হাইকোর্ট তার ভাইভা পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। পরে পিএসসি আপিল করলে চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়টি স্থগিত করেন। এরপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পিএসসির আবেদন খারিজ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়