শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ৯৫ হাজার ৯২০ পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] শহরের কামালনগর বৌবাজার এলাকা থেকে বৃহস্পতিবার (১৯নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

[৩] আটক দুই চোরাকারবারী হলেন, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোফাখখের হোসেন (৩২) ও একই এলাকার মৃত আব্দুর রকিব দালালের ছেলে উজ্জল হোসেন (২৩)।

[৪] র‌্যাব জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাতক্ষীরা পৌরসভাধীন কামালনগর বৌ-বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ভারত থেকে চোরাই পথে ভারতীয় পাতার বিড়ি আনিয়া ক্রয়-বিক্রয় করিবার উদ্দেশ্যে অবস্থান করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্বে র‌্যাবের একটি টহলদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত দুই চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বস্তায় ৯৫ হাজার ৯২০ পিস পাতার বিড়ি, তিনটি মোবাই ও ৪ টি সিম কার্ড জব্দ করা হয়।

[৫] র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক দুই ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়