শিরোনাম
◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতাল থেকে কারাগারে জি কে শামীম

ইসমাঈল ইমু : [২] জি কে শামীমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

[৩] ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টায় জি কে শামীমকে কারাগারে আনা হয়। এর আগে তিনি আদালতে যান। সেখান থেকে তাকে কারাগারে আনা হয়।

[৪] গত ৫ এপ্রিল ডান হাতের চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে দুই দিনের মধ্যে তাকে কারাগারে পাঠানোর কথা ছিল। শামীমকে ফেরত পাঠানোর তাগাদা দিয়ে কারা কর্তৃপক্ষ মোট ১২ বার চিঠি দিলেও হাসপাতালেই ছিলেন তিনি। চিকিৎসার কথা বলে আট মাসের বেশি সময় ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ছিলেন। হাসপাতালের প্রিজন্স অ্যানেক্স ভবনের চারতলা ভবনের শীতাতপনিয়ন্ত্রিত একটি কক্ষে ছিলেন জি কে শামীম।

[৫] গত ৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালককে (হাসপাতাল) পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমানে কেন্দ্রীয় কারাগারের বন্দী রোগীসহ সারা দেশের বিভিন্ন কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন ২০০ জন কারারক্ষী ও প্রধান কারারক্ষী নিয়োগ করতে হয়। এতে কারাগারে থাকা প্রায় ১০ হাজার ২৯৭ জন বন্দী ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২০ থেকে ২৫ জন বন্দীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কারা প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত জি কে শামীমকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।

  • সর্বশেষ