শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪র্থ বর্ষের পরীক্ষা গ্রহণসহ ৬ দফা দাবিতে জাবি উপাচার্যকে স্বারকলিপি

শরীফ শাওন: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার বিষয়ে উদ্যোগ গ্রহণ করছে। করোনা মহামারিতে স্থগিত স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে।

[৩] এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রসাশন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে ভাবছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক। পরীক্ষার উদ্যোগ নেয়া হলে শিক্ষার্থীদের হলে থাকার ঝুঁকি থাকে, অন্যথায় পরীক্ষার আয়োজনে সুবিধা হতো।

[৪] বৃহস্পতিবার জাবি ৪৫তম ব্যাচ শিক্ষার্থীদের স্বারকলিপি দেয়ার পর তিনি এসব কথা বলেন।

[৫] স্বারকলিপিতে ৬ দাবির মধ্যে রয়েছে- পাঠ্যসূচি সংক্ষিপ্তকরণ; ১৫ জানুয়ারির মধ্যে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা সম্পন্ন ও ৪৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ; ১০ ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান ও ১৫ ডিসেম্বরে মর্ধে চূড়ান্ত পর্বের পরীক্ষার রুটিন দেয়া; বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা পরীক্ষা; নিজ হলে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়