শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের জন্য পরিস্থিতি কঠিন করে রেখে যাচ্ছেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ‘লুকিয়ে আছেন’ এমন দাবি করছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। তবে তিনি একেবারেই বসে নেই। মেস মুহূর্তে তার নেয়া বিভিন্ন সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিশ্লেষকদের অনেকের মতে, বাইডেনকে বিপদে ফেলতে ইচ্ছে করেই অনেক কিছু করছেন ট্রাম্প। সিএনএন

[৩] নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাইডেনের জন্য সবচেয়ে বিপদের জায়গা হবে পররাষ্ট্রনীতি। ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে ইরাক ও আফগানিস্থানে সেনা উপস্থিতি কমাচ্ছেন। ইয়ামেনের উপর নতুন করে সন্ত্রাসী তকমার লাগাতে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে বিক্রি করতে যাচ্ছেন বিপুল পরিমাণ সমরাস্ত্র। চীনের উপর শেষ মুহূর্তে আরোপ করতে পারেন কঠোর কোনও সিদ্ধান্ত। ইতিহাসের প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ইজরায়েলে পাঠিয়েছেন মাইক পম্পেওকে।

[৪] শেষ মুহূর্তে ট্রাম্প বাইডেনের জন্য রেখে যাচ্ছেন ভঙ্গুর অর্থনীতি। বেকার বীমা নিয়ে টালমাটাল অবস্থা, শিক্ষার্থী ঋণ নিয়ে অনিশ্চয়তা, পারিবারিক ভাতা করোনা রিলিফ ফান্ড সহ বেশ কিছু সমস্যা মোকাবেলা করতে হবে বাইডেনকে।

[৫] মার্কিন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে রেখে যাচ্ছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন এর খেসারত দিতে হবে বাইডেনকে। গণতন্ত্র নিয়ে মানুষের মনে যে অবিশ্বাস জন্মেছে তা দূর হতে বহুদিন লাগবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়