শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের আদালতে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করছে ফেসবুক

দেবদুলাল মুন্না:[২] ফেসবুকের নামে একটি ফেইক ডোমেইন চালানোর অভিযোগে এ মামলা করা হচ্ছে। আগামী মাসের শুরুতেই এ মামলা হবে বলে ফেসবুক জানিয়েছে। খবর টেডটনেট। ইতিমধ্যে তাদের লিগ্যাল টিমের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোকছেদুল ইসলামকে আইনীজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুক।খবর ডিজিনেট

[২] ব্যারিস্টার মোকছেদ ডিজিনেটকে জানান, ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশের আদালতে সহসাই মামলা করবে ফেসবুক কর্তৃপক্ষ এবং বিষয়টি প্রক্রিয়াধীন।

[৩] তিনি গতকাল জানান, সারাবিশ্বে ফেসবুক একটি ট্রেড মার্ক। এই নামে অন্য কেউ কোনো প্রতিষ্ঠান খুলতে পারবে না। কিন্তু ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেইসবুক ডটকম বিডি’ নামে একটি দেশি ডোমেইন খুলেছে। ওই ডোমেইনটি ছয় মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে তারা জানতে পেরেছেন।

[৪] তিনি বলেন, এর আগে ফেসবুকের পক্ষ থেকে ওই ওয়েবসাইট বন্ধে বেশ কয়েকবার আইনি নোটিশ পাঠানো হলেও সেটি তারা এখনো বন্ধ করেনি। এরই অংশ হিসেবে আইনি পদক্ষেপ নেয়ার জন্য ফেইসবুক র্কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে আমাকে অবহিত করে। ইতোমধ্যে তারা আমাকে কয়েক শ পৃষ্ঠার নথি সরবরাহ করেছে। এসব নথি পর্যালোচনা করে সহসাই আমরা ঢাকার সংশ্লিষ্ট আদালতে ক্ষতিপূরণের মামলা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়