শিরোনাম
◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে মদ তৈরির কারখানার সন্ধান, একজনকে কারদণ্ড

কামরুল ইসলাম: [২] চট্টগ্রামের রাউজানে পাহাড়ী ছোলাই মদের একটি কারখানার সন্ধান পাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন।

[৩] বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্বপন পালিতের বাড়ির একটি ফ্ল্যাট ঘেরাও করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ করিব সোহাগকে ঘটনা অবহিত করলে দ্রুত নির্বাহী ম্যাজিট্রেট জোনায়েদ কবির ওই বাড়িতে গিয়ে ৬ লিটার তৈরী মদ ও তৈরীর উদ্দেশ্যে চার বালতি ভিজিয়ে রাখা পচাঁ চাল জব্দ করে।

[৪] এসময় কারখানায় অবস্থানকারী নি মে উ মার্মা (৪০) নামে এক পাহাড়ী উপজাতি নারী ও তার অসুস্থ্য স্বামীকে দেখতে পান। কারখানার ভিতর নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে উপজাতি নারী নি মে উ মার্মা মদ তৈরীর কথা স্বীকার করেন। তিনি দাবি করেন অসুস্থ্য স্বামীর জন্য তিনি মদ তৈরী করে থাকেন।

[৫] মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম “ক” সার্কেলের উপ-পরিদর্শক মো. শফিয়া রহমান জানান এই কারখানায় উৎপাদিত মাদক দির্ঘী সময় ধরে বেচাকেনা চলছিল। নানা সূত্র ধরে তারা কারখানাটি আবিষ্কার করেছেন।

[৬] নির্বাহী ম্যাজিট্রেট জোনায়েদ কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক তৈরীতে জড়িত নি মে উ মার্মাকে মাদক তৈরীর অভিযোগে ৩ মাসের কারাদণ্ড দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়