শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ মাস সময় লেগেছে আলিয়ার এই বিশেষ লেহেঙ্গা তৈরীতে

বিনোদন ডেস্ক: দীপাবলিতে এবার অন্যকম কিছু করতে চেয়েছিলেন। সেই কারণে নতুন ধরনের লেহেঙ্গা পরে চমকে দিয়েছিলেন সবাইকে। এবারের দীপাবলিতে একটি গোলাপী রঙের লেহেঙ্গা পরেন আলিয়া ভাট। যে লেহেঙ্গায় ১৩ জন কারিগর কাজ করেন। ১৩ জন কারিগরের পাশাপাশি ৩৫জন শিক্ষার্থীও মিলে একযোগে কাজ করে তৈরি করে আলিয়ার লেহেঙ্গা। এতে গাছ, পাতা, ফুল, পাখি, পশু সব ফেব্রিক দিয়ে আঁকা হয়েছে। সেই সঙ্গে ‘রাজি’-র গান ‘অ্যা ওয়াতান’ লিখে দেওয়া হয়েছে লেহেঙ্গার ওড়নায়। আলিয়ার এই বিশেষ লেহেঙ্গা তৈরি করতে প্রায় ৪ মাস সময় লেগেছে বলে জানা গেছে।

এই লেহঙ্গার সঙ্গে অনেক মানুষের ভালবাসা, হাতের ছোঁয়া জড়িয়ে রয়েছে। তাই এবারের দীপাবলির পোশাক তার কাছে এক্কেবারে অন্যরকম বলে জানান বলিউডের এই অভিনেত্রী।

চলতি বছর দীপাবলিতে বলিউডে তেমন কোনও হাই প্রোফাইল পার্টির আয়োজন করা হয়নি। ফলে দীপাবলির সময় এবার শ্যুটিং নিয়েই ব্যস্ত ছিলেন আলিয়া। বর্তমানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমার ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করতে ব্যস্ত আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের পাশাপাশি সঞ্জয় লীলা বানসালি গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিংও শুরু করেছেন আলিয়া।

অন্যদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর থেকে কাপুর বাড়িতে আলিয়াকে প্রায়শই দেখা যায়। রণবীর কাপুরের পরিবারের সঙ্গে আলিয়ার একাত্মতা বাড়লেও চলতি বছর তারা বিয়ে করবেন না বলেই জানা যাচ্ছে। এমনকি কাপুর পরিবারের এক ঘনিষ্ঠজনের কথায়, ২০২১ সালেও রণবীর, আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন কি না, তা নিয়ে স্পষ্টভাবে কোনও খবর মেলেনি।

https://www.instagram.com/p/CHkb8LrsFvo/

  • সর্বশেষ