শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাইকগাছায় ২ কেজি গাঁজাসহ আটক ২

শেখ সেকেন্দার : [২] খুলনার পাইকগাছায় নলিয়ান কোস্টগাড অভিযান চালিয়ে ২ কেজি গাজা, মটরসাইকেলসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের নামে পাইকগাছা থানায় মামলা হয়েছে।

[৩] জানা যায়, নলিয়ান কোস্টগার্ড পশ্চিম জোনের এসসিপিও সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আলমতলার বালির আড়ৎ নামকস্থানে অভিযান চালায়। এসময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাকড়াডাঙ্গা গ্রামের রবিউল গাজীর স্ত্রী সাথী বেগম (২৬) ও পাইকগাছা থানার কুমখালী গ্রামের আইয়ুব গাজীর ছেলে মটরসাইকেল চালক আরিফুল ইসলামকে আটক করে।

[৪] আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাজা উদ্ধার করে। কোস্টগার্ড এসসিপিও কবির হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা এ এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে, মটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি এজাজ শফী জানান, তাদের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়