শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গফরগাঁওয়ে ট্রাক চাপায় সিএনজি বিধ্বস্ত, এক যাত্রী নিহত

আজহারুল হক: [২] দ্রুত গতির একটি ট্রাক চাপায় সিএনজি চালিত একটি অটো রিকশা বিধ্বস্ত হয়েছে। এ সময় ট্রাক চাপায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

[৩] বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভালুকা ও গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।

[৪] নিহতের নাম চানু মিয়া (৬০)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

[৫] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, বিকেল সাড়ে ৩টা নাগাদ গফরগাঁও থেকে ছেড়ে যাওয়া ভালুকা অভিমুখী যাত্রীবাহী একটি সিএনজিকে বিপরীতদিক থেকে আসা একটি ড্রাম ট্রাক উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় সিএনজিকে চাপা দেয়। পরে আহতদের উদ্ধার করে গফরগাঁও এবং ভালুকা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়