শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেলো ৫ পুলিশ

আব্দুল্লাহ আল আমীন: [২] সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে অক্টোবর মাসে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ৫ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন । বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ অফিস সম্মেলন কক্ষ থেকে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশিদ উপস্থিত ছিলেন।

[৩] পুলিশ বিভাগ জানান, গত সেপ্টেম্বর মাসে ১৪৪ টি সাজা পরোয়ানা নিষ্পত্তি ২১৮৩টি বিট পুলিশিং কার্যক্রমের প্রেক্ষিতে (অক্টোবর) মাসে ২২৮টি সাজা পরোয়ানাসহ নিষ্পত্তিকৃত পরোয়ানার সংখ্যা ২৬৬১ টি, অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে সর্বসম্মতিক্রমে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নালিতাবাড়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ওসি মুক্তাগাছার থানার ওসি বিল্পব কুমার বিশ্বাস, শ্রেষ্ঠ ডিবি অফিসার শাহ কামাল আকন্দ, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা জামালপুরের নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ মিয়া, শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারী কর্মকর্তা শেরপুরের শ্রীবর্দী থানার এএসআই মোঃ নজরুল ইসলাম, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে ছিনতাইকারীর হাত থেকে গরু উদ্ধার করেন হালুয়াঘাট থানার লাল মিয়াকে বিশেষ পুরষ্কারে মনোনীতদের পুরষ্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশিদ ।

[৪] এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়া,ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জজামান সহ চার জেলার পুলিশ সুপার ও রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।

 

  • সর্বশেষ